বিগত কিছু দিন আগে তিনি তার এক মাহাফিলে বক্তব্য দেওয়া কালীন সময়ে ইসলামের অপব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হৈ হল্লা সৃষ্টি করেন। এ বিষয়কে সামনে রেখে এডভকেট মাওলানা মোঃ ফকরুদ্দিন হেলাল তার বিরুদ্ধে অভিযোগ করে। কোট তাকে লিগ্যাল নোটিশ দিয়ে সতর্ক করে দিয়েছে। পরবর্তীতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর যদি আবার ও মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার মত কোন আলোচনা করে তাহলে কোট তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন লিগ্যাল নোটিশে।
লিগ্যাল নোটিশে বর্ণিত বিষয় হলো, পরম করুনাময় আল্লাহ নামে আরম্ভ করিলাম। আমি অত্র লিগ্যাল নোটিশ দাতা স্বপ্রনোদিত হইয়া আপনাকে এই মর্মে অবগত করাইতেছি যে, আপনি নোটিশ গ্রহীতা সম্প্রতী এক বক্তব্যে বলেছেন যে, "মক্কায় হাজী সাহেবেরা যখন যায় শুধু পাগলামি আর পাগলামি করে" অথচ আপনি নিজেও বলেছেন যে, “পাগলের শরীয়ত নাই” তার মানে আপনি বুঝাতে চেয়েছেন যে, হজ্বে গেলে হাজী সাহেবেরা পাগলামি করে এবং সেই অবস্থায় তাদের উপর শরীয়তের কোনো হুকুম থাকে না এবং হাজী সাহেবেরা সব পাগল। আপনি আপনার মনগড়া কোনা কাজ কে জায়েজ করতে গিয়ে হজ্ব এবং হাজ্বী সাহেবদের কে নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা চরম বিতর্কিত এবং মূর্খতা সভ বক্তব্য । ইসলামের মৌলিক একটি ফরজ বিধান কে নিয়ে আপনি পাগলামি বলে যে বক্তব্য প্রদান করেছেন তাহা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। যাহা কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। আপনি আরেক বক্তব্যে বলেছেন যে, দেওবন্দের এক আল্লাহর ওলীর কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে গেলে তিনি বলেছেন, “আমি দোয়া করতে পারব না, আল্লাহর সাথে আমার বহুদিন ঝগড়া চলতেছে", যাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আপনার মনগড়া বক্তব্য। মানুষের পক্ষে কি আল্লাহর সাথে ঝগড়া করা সম্ভব? নাউজুবিল্লা। এই ছাড়াও আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতার অনেক বক্তব্য মনগড়া, দলীল বিহীন, কিচ্ছা কাহিনী নির্ভর। আপনার সেই সমস্ত বক্তব্য শুনে জ্ঞানী শ্রোতা আপনাকে নিয়ে হাসাহাসি করে এবং ইসলাম বিদ্বেষী মানুষ ওয়াজ-মাহফিল এবং ইসলাম নিয়ে কটাক্ষ করে। অত্র লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনাকে এই মর্মে অনুরোধ করা যাইতেছে যে, আপনার চমৎকার কণ্ঠ দিয়ে মানুষকে সুন্দরভাবে কুরআন সুন্নাহর দলীল দিয়ে দ্বীনের পথে আহবান করুন এবং হজ্ব নিয়ে যে বিতর্কিত উপস্থাপন করেছেন তার জন্য মহান আল্লাহর কাছে তাওবা করুন এবং আপনার এই বক্তব্যে যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ কষ্ট পেয়েছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আপনার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হইবে। পরবর্তী কার্যক্রম গ্রহণ করা জন্য অত্র নোটিশের এক ফর্মা আমার সেরেস্তায় সংরক্ষিত রহিল।

0 Comments